কেন গিরগিটী?
গিরগিটী পরিবেশ বুঝে রং বদলায়। আমাদের প্ল্যাটফর্মও কাজ বুঝে বুদ্ধি বদলায় — কখনো ChatGPT, কখনো Claude, কখনো Gemini বা Grok।
সমস্যাটা আমরা নিজেরাই ভুগেছি
বাংলাদেশ থেকে ভালো AI টুল ব্যবহার করতে গেলে প্রথম বাধা ডলার কার্ড। কার্ড থাকলেও প্রতিটি টুলের আলাদা সাবস্ক্রিপশন, মাসে হাজার হাজার টাকা — আর মাস শেষে অর্ধেক ব্যবহারই হয় না।
তাই আমরা বানিয়েছি গিরগিটী: এক অ্যাকাউন্টে বিশ্বের সেরা AI মডেলগুলো, বাংলাদেশি টাকায়, মোবাইল ব্যাংকিংয়ে পেমেন্ট, আর যতটুকু ব্যবহার ঠিক ততটুকু খরচ।
যা আমরা মেনে চলি
- স্বচ্ছ দাম — প্রতিটি উত্তরের খরচ আপনি দেখতে পান।
- অফিসিয়াল API — কোনো নকল বা ঘুরপথ নয়।
- আপনার ডেটা আপনার — আমরা চ্যাট বিক্রি বা বিজ্ঞাপনে ব্যবহার করি না।
- বাংলা আগে — ইন্টারফেস, সাপোর্ট, উত্তর সবই বাংলায়।